বগুড়া প্রতিনিধি/ডেস্ক রিপোর্ট | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
বগুড়া-৬ (সদর) সংসদীয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ বলে সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্রগুলো পরীক্ষা করে আনুষ্ঠানিক ঘোষণা দেন।
বিজ্ঞাপন
একই আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করায় তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
যাচাই-বাছাই শেষে বৈধ ও বাতিল প্রার্থীদের তালিকা প্রকাশ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান।
.jpg)
0 Comments