খুলনা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চার জেলায় জনসভায় যোগ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে যশোরে জনসভার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন জামায়াত আমির। সকাল সাড়ে ৯টায় যশোরে জনসভা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরায়, বেলা সাড়ে ৩টায় খুলনায় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় বাগেরহাটে পৃথক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। দিনশেষে রাতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে ডা. শফিকুর রহমানের।
এর পরদিন বুধবার (২৮ জানুয়ারি) ময়মনসিংহ বিভাগের তিন জেলায় জনসভায় অংশ নেবেন জামায়াত আমির। সকাল ১০টায় জামালপুরে, দুপুর ১২টায় শেরপুরে এবং বিকাল সাড়ে ৪টায় ময়মনসিংহে আয়োজিত জনসভাগুলোতেও তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এর আগে গতকাল সোমবার (২৬ জানুয়ারি) একই নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে ধারাবাহিক জনসভায় অংশ নেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ওই দিন সকাল ১০টায় কুষ্টিয়ায়, দুপুর ১২টায় মেহেরপুরে, বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গায় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ঝিনাইদহে জনসভা অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, এসব জনসভায় আসন্ন জাতীয় নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি এবং দলের নির্বাচনী অবস্থান তুলে ধরা হবে।

0 Comments