খুলনা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনায় নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা-১ আসনের প্রার্থী কৃষ্ণনন্দী বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে হিন্দু সম্প্রদায়ের কাউকেই ভারতে যেতে হবে না। বরং তাদের এখানে ‘জামাই আদরে’ রাখা হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ৩টায় খুলনা সার্কিট হাউজ মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। কৃষ্ণনন্দী বলেন, “জামায়াত কখনও টাকা দিয়ে ভোট কেনে না। অন্যরা চাঁদাবাজির টাকার বস্তার মুখ খুলে দিয়েছে ভোট কেনার জন্য।”
একটি রাজনৈতিক দলের মহাসচিবকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ভোটের নামে বাজারে টাকা ছড়ানো হচ্ছে। “আমরা বিকাশে টাকা দিই না ভোট কেনার জন্য। আপনারা হাটে-বাজারে গরু-ছাগল কেনার মতো ভোট কিনে বেড়াচ্ছেন এটা গণতন্ত্রের জন্য শুভ নয়,” মন্তব্য করেন তিনি।
জনসভায় জামায়াতের স্থানীয় নেতারা নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে বলেন, জনগণের আস্থা ও ভোটে তারা একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করতে চান।

0 Comments