আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ঋণ খেলাপির অকাট্য অভিযোগে তার এই মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ এর অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে এ আদেশ প্রদান করে ইসি।
এর আগে, মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে ঋণ খেলাপির তথ্য উপস্থাপন করে তার মনোনয়নপত্র বাতিলের দাবি জানিয়ে ইসিতে আপিল করেছিলেন একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। আপিল শুনানিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের ফলে এই আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

0 Comments