Ticker

6/recent/ticker-posts

ভূঞাপুরে এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং: যুবকের ২৮ দিনের কারাদণ্ড


টাঙ্গাইল প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

টাঙ্গাইলের ভূঞাপুরে এক এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিংয়ের অভিযোগে এক যুবককে ২৮ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহাবুব হাসান এ দণ্ডাদেশ দেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার অলয়া ইউনিয়নের নিকলা মহব্বতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে একই এলাকার কবির হোসেন বিসু (২৫) তাকে অশালীন মন্তব্য করে এবং বোরখা ধরে টানাটানি করে বলে অভিযোগ ওঠে।

প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্র জানায়, ঘটনার সময় ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে অভিযুক্তকে আটক করে নিকলা উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। বিষয়টি জানানো হলে বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা প্রশাসন ও ভূঞাপুর থানাকে অবহিত করে।

খবর পেয়ে এসআই রুবেলের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে অলয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও বিদ্যালয় কর্তৃপক্ষের উপস্থিতিতে অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুব হাসান প্রাথমিক তদন্ত শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কবির হোসেন বিসুকে ২৮ দিনের কারাদণ্ড প্রদান করেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, অভিযুক্তের বিরুদ্ধে আগেও ইভটিজিংসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তারা দ্রুত বিচার ও কঠোর শাস্তির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

Post a Comment

0 Comments

×
×