Ticker

6/recent/ticker-posts

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে শহীদ ওসমান হাদি

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে শহীদ ওসমান হাদি


নিজস্ব প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের সাহসী বিপ্লবী ওসমান হাদি আর নেই। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাই ওমর হাদি। একই তথ্য জানানো হয় ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেইজেও।

ফেসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কারণে মহান আল্লাহ ওসমান হাদিকে শহীদ হিসেবে কবুল করেছেন।

এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি অস্ত্রোপচার করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাটি ছিল পরিকল্পিত ও অত্যন্ত নৃশংস। স্থানীয় একজন দোকানদার বলেন, “হঠাৎ করেই গুলির শব্দ শুনি। মানুষজন দৌড়ে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় রিকশা থেকে নামায়।”

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে। ঢাকা মহানগর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আমরা কাজ করছি।”

এদিকে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ওসমান হাদির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। ইনকিলাব মঞ্চের এক দায়িত্বশীল নেতা বলেন, “ওসমান হাদি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন কণ্ঠস্বর। তাঁর মৃত্যু আমাদের আন্দোলনের জন্য অপূরণীয় ক্ষতি।”

ওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং দোষীদের দ্রুত বিচার দাবি করেছে।

Post a Comment

0 Comments

×
×