Ticker

6/recent/ticker-posts

মেসি গুঞ্জনে সরগরম কাতালোনিয়া, বাস্তবে ফেরার সম্ভাবনা নেই বার্সায়

 মেসি গুঞ্জনে সরগরম কাতালোনিয়া, বাস্তবে ফেরার সম্ভাবনা নেই বার্সায়


দৈনিক জাতীয় সংবাদ : নিজস্ব প্রতিনিধি

ক্যাম্প ন্যুতে ফের আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। সংস্কারের পর নতুন রূপে সাজানো স্টেডিয়াম ঘুরে দেখতেই সেখানে গিয়েছিলেন তিনি। এতে সমর্থকদের মনে আবারও ফিরে আসে পুরোনো আবেগ—তাদের প্রিয় অধিনায়ক কি আবার বার্সেলোনার জার্সি গায়ে দেখবেন?

মাঠের বাস্তবতা অবশ্য ভিন্ন। মেজর লিগ সকারের ইন্টার মিয়ামির সঙ্গে তিন বছরের নতুন চুক্তি করেছেন মেসি। বয়স ৩৮ ছুঁইছুঁই, সামনে ২০২৬ বিশ্বকাপ। এরপরই পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে আর্জেন্টাইন তারকার। তবু ক্লাবটিতে তাঁর প্রত্যাবর্তন নিয়ে সমর্থকদের আশাবাদ থামছে না।

বাড়তে থাকা গুঞ্জনের বিষয়ে পরিষ্কার মত দিয়েছেন বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো। তিনি দৈনিক জাতীয় সংবাদকে বলেন, মেসির বিষয়টি নিয়ে আলোচনারই সুযোগ নেই। “তার সঙ্গে এখনো মিয়ামির বৈধ চুক্তি রয়েছে। বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি। লিওর প্রতি আমাদের সম্মান আছে, তিনি এখনও মানসম্পন্ন খেলোয়াড়, কিন্তু এই মুহূর্তে এর কোনো বাস্তবতা নেই।”

টিভি অনুষ্ঠানে অংশ নিয়ে ডেকো আরও যোগ করেন, “অনেক আবেগ কাজ করলেও এটি এখন অসম্ভব।”

বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তাও এর আগেই একই সুর তুলেছিলেন। তিনি জানান, মেসির খেলে ফিরতে পারার সম্ভাবনা খুব কম, বিশেষ করে যখন তিনি যুক্তরাষ্ট্রে আরও তিন বছরের চুক্তিতে আবদ্ধ।

কাতালোনিয়ার ফুটবল বিশ্লেষকেরা মনে করছেন, স্টেডিয়াম পরিদর্শনের ঘটনায় সমর্থকদের আবেগ বাড়লেও বিষয়টি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত ও স্মৃতিকাতরতার অংশ। তাঁদের মতে, বার্সায় তাঁর সোনালি অধ্যায়ই রয়ে যাবে শেষ স্মৃতি, নতুন অধ্যায় নয়।

Post a Comment

0 Comments

×
×