খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর সমর্থনেই জিয়ার পরিবারের শক্তি: তারেক রহমান
দৈনিক জাতীয় সংবাদ : নিজস্ব প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের সমর্থন ও শুভকামনাকে জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “দেশবাসীর সম্মিলিত ভালোবাসা ও দোয়া আমাদের আবেগকে গভীরভাবে স্পর্শ করছে।”
তারেক রহমান আরও বলেন, “বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, তার জন্য জিয়া পরিবার এবং বিএনপির পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিকবৃন্দ এবং বন্ধুদের উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের ভালোবাসা ও দোয়া সবকিছু আমাদের প্রেরণা জোগাচ্ছে।”
তিনি বলেন, “মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সকলেই দোয়া করছি। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি আমরা দৈনিক জাতীয় সংবাদকে বিশেষ কৃতজ্ঞতা জানাই।”
উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা তার অবস্থার উন্নতি নিয়ে সতর্ক এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন।
সোমবার গভীর রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান। তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সেখানে তারা মেডিক্যাল টিমের সঙ্গে সর্বশেষ শারীরিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

0 Comments