ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই ইসরাইলি প্রধানমন্ত্রী -কে লক্ষ্যবস্তু করার কঠোর হুঁশিয়ারি দিয়েছে (আইআরজিসি)। ইরান জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা থেকে তারা সরে আসবে না।
ইরানি গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে এ হুমকির বিষয়টি জানানো হয়। সেখানে নেতানিয়াহুকে ‘শিশু হত্যাকারী অপরাধী’ আখ্যা দিয়ে বলা হয়, তিনি যদি জীবিত থাকেন তবে তাকে ধাওয়া করা এবং হত্যার চেষ্টা অব্যাহত থাকবে।
বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার জন্য ইসরাইলি নেতৃত্বকে দায়ী করা হচ্ছে। বিশেষ করে এবং -এ সাম্প্রতিক পরিস্থিতি এবং ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার প্রতিক্রিয়াতেই এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে বলে দাবি করেছে তেহরান।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, আইআরজিসির এই সরাসরি হুমকি মধ্যপ্রাচ্যে বিদ্যমান উত্তেজনাকে নতুন ও আরও বিপজ্জনক মাত্রায় নিয়ে যেতে পারে। এতে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কাও বাড়ছে।
সূত্র: । Al Jazeera.

0 Comments