মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে ইরানের শীর্ষ নিরাপত্তা নেতৃত্বকে লক্ষ্য করে হামলার দাবি করেছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ইরানের নিরাপত্তা প্রধান নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়। একইসঙ্গে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অধীন আধাসামরিক বাহিনী বাসিজ ফোর্সের কমান্ডার -কেও হত্যার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।
ইসরাইলি সূত্র অনুযায়ী, সোমবার রাতে পরিচালিত একটি হামলায় সোলাইমানি নিহত হন। এ ঘটনাকে ইরানের সামরিক কাঠামোর জন্য বড় ধরনের আঘাত হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে ‘কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল’ ব্যবস্থায় এর প্রভাব পড়তে পারে বলে দাবি তাদের।
তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ঘটনাগুলোর সত্যতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অনিশ্চয়তা রয়ে গেছে।
ইসরাইলি প্রতিরক্ষা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ইরানের শীর্ষ সামরিক ও নিরাপত্তা নেতৃত্বের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের পর থেকেই ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে ধারাবাহিক হামলার অভিযোগ উঠেছে। এতে দেশটির সর্বোচ্চ নেতা -সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, সোলাইমানির মতো গুরুত্বপূর্ণ কমান্ডারকে হারালে বাসিজ ফোর্সের সাংগঠনিক সক্ষমতা দুর্বল হতে পারে, যা ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

0 Comments