Ticker

6/recent/ticker-posts

কুমিল্লা লটারিতে বদলি: ১৮ থানায় নতুন ওসি পদায়ন

কুমিল্লা লটারিতে বদলি: ১৮ থানায় নতুন ওসি পদায়ন


দৈনিক জাতীয় সংবাদ : নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লার ১৮ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে লটারির মাধ্যমে। নির্বাচনকে স্বচ্ছ ও আইনশৃঙ্খলা রক্ষার নিশ্চয়তা দেওয়ার লক্ষ্যেই এই পদায়ন সম্পন্ন হয়েছে। সূত্রে জানা গেছে, লটারি অনুষ্ঠিত হওয়ার আগে প্রতিটি ইউনিট প্রধানদের কাছ থেকে সৎ ও নিরপেক্ষ পরিদর্শকের তালিকা সংগ্রহ করা হয় এবং তার ভিত্তিতে ওসিদের স্থানান্তর করা হয়।

নতুন পদায়ন হওয়া ১৮ জন অফিসার ইনচার্জ হলেন: কুমিল্লা কোতোয়ালী মডেল থানার তৌহিদুল আনোয়ার, সদর দক্ষিণ থানার মোহাম্মদ সিরাজুল মোস্তফা, ব্রাহ্মণপাড়া থানার সাব্বির মোহাম্মদ সেলিম তপন, লালমাই থানার মো. নুরুজ্জামান, চৌদ্দগ্রাম থানার আবু মাহমুদ কাওসার হোসেন, নাঙ্গলকোট থানার আরিফুর রহমান, দাউদকান্দি থানার এম আব্দুল হালিম, চান্দিনা থানার আতিকুর রহমান, বুড়িচং থানার মুহাম্মদ লুৎফর রহমান, দেবিদ্বার থানার গোলাম সারওয়ার, তিতাস থানার মুহাম্মদ আরিফ হোসেন, বরুড়া থানার মুহাম্মদ আজহারুল ইসলাম, লাকসাম থানার মাকসুদ আহমেদ, মনোহরগঞ্জ থানার শাহীনুর ইসলাম, মেঘনা থানার শহীদুল ইসলাম, হোমনা থানার মোরশেদুল আলম চৌধুরী, মুরাদনগর থানার মো. হাসান জামিল খাঁন এবং বাঙ্গরা থানার মো. আব্দুল কাদের।

কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান দৈনিক জাতীয় সংবাদকে জানান, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কুমিল্লায় লটারির মাধ্যমে ১৮ জন ওসি পদায়ন করা হয়েছে। সকল থানায় আগামী ৬ ডিসেম্বরের মধ্যে নতুন ওসিরা যোগদান করবেন। আমাদের লক্ষ্য হলো প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।”

নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় পুলিশ কর্মকর্তা দৈনিক জাতীয় সংবাদকে বলেন, “এভাবে লটারির মাধ্যমে ওসি বদলি করা স্থানীয় পুলিশে স্বচ্ছতা বাড়াবে। প্রত্যেক থানায় নতুন নেতৃত্ব আইন শৃঙ্খলা রক্ষায় আরও সক্রিয় ভূমিকা রাখবে।”

এই পদায়ন কার্যক্রম নির্বাচনী সময়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে কুমিল্লার পুলিশের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।

Post a Comment

0 Comments

×
×